
চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ আট আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান এ রায় দেন।
ইজহারুল ইসলাম চৌধুরী নগরের লালখান বাজার মাদ্রাসার মহাপরিচালক ও ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান।
মামলা থেকে খালাস পাওয়া অপর আসামিরা হলেন মাহফুজুর রহমান, আবুল ফাত্তাহ, আবুল কালাম, সালাউদ্দিন ভূঁইয়া, মাওলানা নোমান, মাওলানা সাব্বির ও আবদুল্লাহ আল আমিন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুস সাত্তার সরোয়ার বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। এ জন্য আদালত আসামিদের খালাস দিয়েছেন।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জেলার রাউজান উপজেলার রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেদিন ঘটনাস্থল থেকে ধর্মীয় বইসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় মুফতি ইজহারসহ আটজনের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
জানা গেছে, ২০১৩ সালে ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন ছাত্র আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
বোমা তৈরি করতে গিয়ে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে উল্লেখ করে সে সময় পুলিশ বাদী হয়ে নগরীর খুলশী থানায় বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা করেন। ওই মামলার অভিযোগপত্রে আসামি ছিলেন মুফতি ইজহারুল ইসলাম ও তাঁর ছেলে হারুন ইজহার।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে