
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে শীলকুপ ইউনিয়নের জালিয়াখালী বাজারের উত্তর পাশে গোদারপাড়সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শীলকুপ ইউনিয়নের জালিয়াখালী বাজারের পাশের এক এলাকায় আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পাঁচটি দোকান ও একটি গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা (টমটম) সম্পূর্ণ পুড়ে যায়।
জালিয়াখালী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবু তালেব জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন অটোরিকশা গ্যারেজের মালিক মো. সিকান্দার, মুদির দোকানদার মো. হাশেম সওদাগর, বিস্কুটের ডিলার মো. হেলাল, চালের দোকানদার মো. শফি আলম এবং ধান ও ভুসির দোকানদার মো. মোস্তাফা আলী। ক্ষতিগ্রস্ত অটোরিকশা-টমটমের মালিকেরা হলেন আবুল কাশেম, মো. ইসমাইল, জিয়াউর রহমান, মো. ছাবের, রবিউল আলম, আব্দুল হাকিম, শাহ আলম, মনির আহমদ, মো. তরিকুল ইসলাম, মো. ফখর উদ্দিন, মো. নুরুল গণি ও মো. হেলাল।
বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি পৃথক ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তদের তথ্যমতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লক্ষাধিক টাকার।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে