
চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় তারা। এ সময় অটোরিকশাটি থেকে দুটি একনলা বন্দুক ও একটি এলজিসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড মিয়ার বাজারের মিজ্জরি বাড়ির ইলিয়াস।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র পাচারের পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। আজ সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে এসআই জামাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ চেকপোস্ট বসায়। তারা সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিনটি অবৈধ অস্ত্রসহ দুজনকে আটক করে। বাঁশখালী থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার বেলা ২টার দিকে বাঁশখালী থানা-পুলিশ এক প্রেস ব্রিফিং স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত সুধাংশু শেখার হালদার, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে