নোয়াখালীর সেনবাগে পিকআপের চাপায় মাইনুদ্দিন নিলয় (১৩) নামের কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার সাহাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলয় কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুরের মৃত আলা উদ্দিনের ছেলে।
নিহত নিলয়ের মামা সালা উদ্দিন বলেন, নিলয় সাহাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুর ১২টায় সে বাড়ি ফিরে যাওয়ার পথে সেনবাগ থেকে রাস্তার মোড়ে উঠলে দ্রুতগামী একটি সিলিন্ডার বোঝাই পিকআপ সাইকেলকে চাপা দেয়। এ সময় সাইকেল আরোহী নিলয় ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে