
চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় মো. নাহিদ গাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টেবার) বিকেলে গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তার নাহিদ গাজী জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হান্নান গাজীর ছেলে।
হত্যার শিকার অটোরিকশাচালক মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুরের মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অটোরিকশাচালক মিজানুর নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। পৈতৃক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় তিনি মাঝে মাঝে গ্রামে বেড়াতে আসতেন। গত আগস্টে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে কে বা কারা মিজানুরকে মারধর ও মাথায় গুলি করে পালিয়ে যায়। গত ১৩ আগস্ট দিবাগত রাত ১টা থেকে ভোররাত ৫টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। পরে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ১৪ আগস্ট মতলব উত্তর থানায় একটি মামলা করেন নিহত ব্যক্তির স্ত্রী শারমিন আক্তার। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপপরিদর্শক) দেলোয়ার হোসেন। গতকাল রাতে এসআই দেলোয়ার হোসেন ঢাকার বাড্ডা থেকে আসামি নাহিদ গাজীকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানায় নিয়ে আসেন।
উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার আসামি নাহিদ তাঁর ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলেন, ‘মিজানকে মেরে ফেলছি, এবার তোর পাল্লা।’ এর সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নাহিদকে গতকাল ঢাকার বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে