
দলিলুর রহমানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকায়। ৪৭ বছর ধরে তাঁর স্বপ্ন—পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে ওমরাহ পালন। শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। জীবনের হাজারো প্রতিকূলতা পেরিয়ে সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে। এক পায়ে ভর দিয়ে, হুইলচেয়ার ছাড়াই, শুধু ক্রাচে ভর করে ওমরাহ পালন করেছেন চাঁদপুরের দলিলুর রহমান খান।
চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার প্রত্যন্ত গ্রামের সন্তান দলিলুর রহমান। ছাত্রজীবনে ১৯৭৮ সালে এসএসসি পরীক্ষার মাত্র চার মাস আগে স্কুলের স্পোর্টসে হাই জাম্প দিতে গিয়ে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন—স্বাভাবিকভাবে আর কখনো হাঁটতে পারবেন না। দীর্ঘ চিকিৎসার পর ১৯৮৪ সালে বাধ্য হয়ে সেই পা কেটে ফেলতে হয়। কিন্তু জীবন থেমে থাকেনি। বরং শুরু হয় এক নতুন অধ্যায়।
আজ ৬১ বছর বয়সে এসে, দলিলুর রহমান সেই অদম্য মনোবলেরই প্রমাণ রাখলেন পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে। চলতি বছরের ৮ জুলাই তিনি সৌদি আরবে পৌঁছান। প্রথমে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসুল (সা.)-এর রওজায়ে আতহার জিয়ারত করেন এবং ১২ জুলাই শনিবার দিবাগত রাতে মক্কা মুকাররমায় এসে ওমরাহ সম্পন্ন করেন।
বিস্ময়কর বিষয় হলো—এই পুরো যাত্রায় তিনি একবারও হুইলচেয়ারের সহায়তা নেননি। মদিনার মসজিদে নববিতে রাসুল সা.-এর রওজা জিয়ারত কিংবা পবিত্র তাওয়াফ ও সাঈ—সবই সম্পন্ন করেন শুধু ক্রাচে ভর করে। প্রতিটি পদক্ষেপ ছিল কষ্টকর, কিন্তু তাঁর চোখে ছিল আনন্দাশ্রু, হৃদয়ে প্রশান্তির উচ্ছ্বাস।
এক আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘যখন কাবা শরিফের সামনে দাঁড়ালাম, মনে হলো আমি আর কিছু চাই না। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে।’
সফরসঙ্গী ও সহধর্মিণী মনোয়ারা বেগম বলেন, ‘স্বামী চেয়েছিলেন, হেঁটেই ওমরাহ করবেন। আমি শুধু পাশে ছিলাম। আল্লাহ তাঁর স্বপ্ন পূরণ করেছেন, আমার জীবনও পূর্ণতা পেল।’
তাঁর ওমরাহ গ্রুপের অপর সদস্য বরগুনার পাথরঘাটার মোহাম্মদ তোহা কাজী বলেন,
‘দলিলুর রহমান কেবল একজন মানুষ নন, তিনি একটি প্রতীক—আত্মশক্তির, সাহসের ও অনুপ্রেরণার। শারীরিক প্রতিবন্ধকতা মনোবলকে থামাতে পারে না, তিনি তা প্রমাণ করেছেন।’
তিনি চাঁদপুরের মাওলানা আফসার উদ্দিন মুহিব্বির পরিচালিত ইবরার হজ ও ওমরাহ গ্রুপের সঙ্গে ওমরাহ পালনে এসেছেন। তাঁর অনেক সফরসঙ্গী বলছেন, পথের সবচেয়ে বড় বাধা দেহের সীমাবদ্ধতা নয়, মনোবলের অভাব। দলিলুর রহমান তাঁর জীবনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে