
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান।
তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি লেভেল’-এর নিচে নেমে আসে, যা বিপৎসীমার নিচে। ফলে মঙ্গলবার সকাল ৮টায় কেন্দ্রের সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।
মাহমুদ হাসান আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় লেকের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ০৬ ফুট মিন সি লেভেল। বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানির উচ্চতা কমে আসছে।
প্রসঙ্গত, কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি—প্রায় ১০৯ ফুটে পৌঁছালে গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হয়।
পরে উজান থেকে পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিতে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় ধাপে ধাপে জলকপাট খোলার পরিমাণ বাড়ানো হয়—প্রথমে দেড় ফুট, পরে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত। কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে