
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকায় (১ নম্বর) দুই কাস্টমস কর্মকর্তার প্রাইভেট কার থামিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
হামলার সময় গাড়িতে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন। তবে তাঁরা অক্ষত আছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার খায়রুল বাসার, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান জানান, অফিসে যাওয়ার পথে হঠাৎ তিনজন মোটরসাইকেল আরোহী তাঁদের গাড়ি আটকে দিয়ে কাচ ভাঙচুর করেন। এ সময় একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলছিলেন। তবে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। হামলাকারীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। কারা ও কী কারণে হামলা চালিয়েছে—তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার পর বন্দর থানায় জিডি করেছিলেন আসাদুজ্জামান খান। তিনি জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিলেন। তাঁরা একটি মোটরসাইকেলে করে আসেন। একজনের হাতে ছিল চাপাতি। কাছে এসে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেন একজন। এরপর একজন গুলি করতে বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা নিয়মিত কাস্টমসের এআইআর শাখার বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন গড়ে ১০-১২টি মামলা করি। এ কারণে নানা সময় হুমকিও পেয়েছি।’
ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে