
চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মুহাম্মদ হারুন (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্ত যুবক চট্টগ্রামের ভুজপুর থানার শাপলেজা টিলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে মামলার বাদী চট্টগ্রামের ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেকান্দার।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার বাদী উল্লেখ করেন-গত ১৭ এপ্রিল আসামি মুহাম্মদ হারুন তাঁর ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুজপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে ভয়ানক বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন।
এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানোয় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১ (১) ও (২), ২৫ (১) (ক) (খ), ২৫ (২) ধারায় মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের আদেশ দেন।’
এ সময় অ্যাডভোকেট সঞ্জীব কুমার ধর, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মাহামুদুন্নবী শিমুল, জাহেদুল ইসলাম, হাদী মোহাম্মাদ উল্লাহ, আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে