
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারার হেয়াঁকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামের আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হেয়াঁকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। তিনি হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টার খুলতে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান কর্মচারীরা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হয়। পরে লোকজনের সহায়তায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় ও আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে হেয়াঁকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, ‘সকালে অফিস খুলে দেখি রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে স্থানীয়দের ডেকে এনে তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে উদ্ধার করা হয়।’
হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী জানান, সকাল ১০টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে