
চট্টগ্রামের পতেঙ্গাতে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বাসের বেশ কিছু অংশ পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুনে বাসের ভেতর দাউ দাউ করে জ্বলছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘিরে দুর্বৃত্তরা এই নাশকতা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে একই দিন সন্ধ্যায় নগরের ২ নম্বর গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪০ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে