
ফানুসের আলোয় ঝলমলে আকাশ। অহিংসা আর মঙ্গলের বার্তা ছড়িয়ে আকাশে উড়ছে বর্ণিল ফানুস। এ যেন আলোর মিছিল–আলোর উৎসব। আশ্বিনের ভরা পূর্ণিমার আলো আর ফানুসের আলো মিলেমিশে একাকার।
বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নন্দনকাননের বৌদ্ধমন্দির থেকে ফানুস ওড়ানো হয়। বিকেল থেকে মন্দিরে হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর থেকে উপচে পড়া ভিড় তৈরি হয়। এর মধ্যে শুরু হয় ফানুস ওড়ানোর আনন্দ আয়োজন। আকাশ ছেয়ে যায় ফানুসে।
প্রতিবছর নন্দনকানন বৌদ্ধমন্দির থেকে ওড়ানো ফানুসে বিশ্বশান্তি কামনা, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি এবং দেশ-বিদেশের সর্বসাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনাবলি নিয়ে বার্তা উল্লেখ করা হয়। এবারের ফানুসে অহিংসা ও মঙ্গলবার্তার নানা বাণী তুলে ধরা হয়েছে।

এ ছাড়া বৌদ্ধ মহাবিহারগুলোতে দিনভর ধর্মীয় বিভিন্ন আচারের পাশাপাশি সন্ধ্যায় ফানুস উৎসবে মেতেছে নানা বয়সের ও শ্রেণি-পেশার বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যার উৎসবে শামিল হতে মন্দিরে সমবেত হয়েছে তারা।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের সাবেক অধ্যাপক ড. জীনবোধি ভিক্ষু বলেন, ‘আড়াই হাজার বছর আগে সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্ব জ্ঞান লাভের পরীক্ষায় তাঁর চুল কেটে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। গৌতম বলেছিলেন—তিনি যদি প্রকৃতই জ্ঞান লাভ করেন, তাহলে তাঁর চুল পানির নিচে না গিয়ে স্বর্গে চলে যাবে। বাস্তবেই সেটা হয়েছিল। আশ্বিনী পূর্ণিমা তিথিতে সেই চুল ধাতুর স্বর্গধামে গমনের স্মৃতি স্মরণে ফানুস ওড়ানো হয়। এর মধ্য দিয়ে আমরা অহিংসা, মঙ্গল, আত্মশুদ্ধি ও অশুভ বর্জনের উৎসব পালন করি।’

এদিকে বৌদ্ধ তারুণ্য সংগঠন ‘সম্যক’-এর সভাপতি শুভ বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধদের ৭১টি সংগঠন নন্দনকাননে প্রবারণার ফানুস উৎসবে যোগ দিয়েছে। এর মধ্যে প্রায় ৪৫টি সংগঠনের পক্ষ থেকে পাঁচ শতাধিক ফানুস ওড়ানো হচ্ছে। উৎসবে যোগ দেওয়া সুবল বড়ুয়া জানান, বহুমাত্রিকতার মাধ্যমে প্রতিবছরের মতো এবারও প্রবারণা পূর্ণিমা উদ্যাপন হচ্ছে। মৈত্রী, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতা এই উৎসবের মূলমন্ত্র করে নিয়েছি আমরা।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে