
রাঙামাটির নানিয়ারচরে খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল সরবরাহ ও গুদামে চাল কম রাখা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির তত্ত্বাবধানে এবং মেজর মো. আসিফুর রহমান, পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলের রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রু চৌধুরীর বেয়াই পরিচয়ধারী নানিয়ারচর উপজেলার খাদ্যগুদামের কর্মকর্তা ক্যাচাথুই মারমার বিরুদ্ধে সরকারি চাল সরবরাহে দুর্নীতির গুরুতর অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উঠে আসে, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, ভিজিডি, ডিজিএফ ও টিসিবির আওতায় বরাদ্দ পাওয়া উন্নত মানের ভিয়েতনামি চাল গুদামে সংরক্ষণ না করে তার পরিবর্তে স্থানীয়ভাবে নিম্নমানের আতপ চাল সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ক্যাচাথুই মারমা ‘মেসার্স বার আউলিয়া অটো রাইচ মিল’-এর মালিক মো. একরাম কাশেমের কাছ থেকে প্রতি কেজি ৪১ টাকা দরে মোট ২ হাজার বস্তা (১০০ টন) নিম্নমানের আতপ চাল ক্রয়ের চুক্তি করেন। ৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সময়কালে তিনি এসব চাল গুদামে সংগ্রহ করেন এবং প্রতি বস্তায় তিন–সাত কেজি চাল কম রেখে গুদামজাত করেন।
চালের মূল্য বাবদ ওই ব্যবসায়ীর কাছে ৪১ লাখ টাকার চেক প্রদান করা হলেও, ব্যাংকে অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিষয়টি গোয়েন্দা সংস্থা ও নানিয়ারচর সেনা জোনে জানালে অভিযান পরিচালনা করা হয়।

এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, উন্নত মানের ভিয়েতনামি চাল মজুত না করে স্থানীয় ব্যবসায়ী মফিজ ও লোকমানের কাছে বিক্রি করে দেওয়া হয়।
অভিযানে অংশ নেন নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলমসহ সেনা-পুলিশের একটি সমন্বিত দল। অভিযান চলাকালে বস্তা পরিমাপ করে অনিয়ম নিশ্চিত করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
জোন অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের একাধিক বিষয় সত্য বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে