
চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাথপাড়া এলাকায় ডাউন লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে রেললাইনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মিরসরাই থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি টিম পাঠিয়েছি এবং আমি নিজে গিয়েছি। মরদেহটি দেখে ধারণা করা যাচ্ছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে খবর পাঠানো হয়। তারা এসে লাশ উদ্ধার করে।’
চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশের (জিআরপি) সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করি। তার মাথা জখম ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে