
চব্বিশের পটপরিবর্তনের পর এই পর্যন্ত একে একে ১৯ লাশ পড়া নিয়ে আলোচনায় রাউজান। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর দলীয় মনোনয়ন নিয়েও আলোচনার শেষ নেই। বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন—এমন প্রশ্নের জবাবে মো. শাহজাহান মঞ্জু বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের দিকে তাকিয়ে আছি। আমি নিঃস্ব।’
নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের কাছে কোনো নগদ টাকা নেই। মো. শাহজাহান মঞ্জু নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর স্ত্রী গৃহিণী বলে উল্লেখ রয়েছে হলফনামায়। ভাড়ায় চালিত একটি ড্রাম ট্রাক থেকে ওই প্রার্থীর আয় বছরে ৪ লাখ ৮০ হাজার টাকা। আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন ৬৯ লাখ ৭৩ হাজার ২০০ টাকার। সেই হিসাবে তিনি আয়কর দিয়েছেন ৯ হাজার ৫০০ টাকা।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতে নগদ ১ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ১৫৪ টাকা। তাঁর স্ত্রী মিনা পারভীন কাদের চৌধুরীর কাছে রয়েছে নগদ ৩ কোটি ৯ লাখ ২৮ হাজার ৬৩৬ টাকা। আর একই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকারের নগদ টাকার পরিমাণ ১ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৫ টাকা এবং স্ত্রী রিজিয়া আকবর খোন্দকারের কাছে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৫১০ টাকা।
তথ্যমতে, চব্বিশের অভ্যুত্থানের আগে রাউজান উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর একক নিয়ন্ত্রণে ছিল। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত উপজেলাটিতে অভ্যুত্থানের পর পুরোনো ধারা আবার ফিরে আসে। শুরু হয় খুনোখুনি। উপজেলাটিতে বিএনপির উল্লিখিত কেন্দ্রীয় দুই নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মধ্যে বিরোধ তৃণমূল পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। এই সংঘাতের বলি হয়ে ইতিমধ্যে ১৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে ৯ জনই বিএনপি-যুবদলের নেতা-কর্মী। এই সংঘাতের জন্য দুই নেতা একে অপরকে দোষারোপ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে