
চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন বেলা ৩টা থেকে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর মরদেহগুলো উদ্ধার করেন। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া পর্যটকেরা হলো চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও আরিফ ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।
আবছারের বড় ভাইয়ের স্ত্রী পলি আক্তার বলেন, রোববার সকালে আকবর শাহ এলাকা থেকে ওরা ৯ বন্ধু মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় জানতে পারি আবছার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে আবছার সবার ছোট।
আবছার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান বলেন, ‘রোববার সকালে আমরা ৯ বন্ধু চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝরনার ওপরে উঠেছি। ঝরনা থেকে নামার সময় বেলা সাড়ে ৩টায় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে জানানোর পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে ঝরনা থেকে কূপের পানিতে পড়ে ডুবে মারা গেছেন তাঁরা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪১ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে