টানা ১৫ দিন পানি ছাড়ার পর অবশেষে আজ সোমবার সকাল ১০টায় বন্ধ করা হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট। এর আগে অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত ২৪ আগস্ট সন্ধ্যায় বিপৎসীমা অতিক্রম করায় অর্থাৎ ১০৮ ফুট মিন সি লেভেল অতিক্রম করে। এতে পরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সেইদিন কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পড়ে ছিল।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, টানা ১৫ দিন ধরে পানি ছাড়ার পর কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অর্থাৎ বিপৎসীমার নিচে চলে আসায় আমরা সোমবার সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিই।
পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর কাপ্তাই লেকের পানি এত বেশি বেড়ে গিয়েছিল গত ৩ সেপ্টেম্বর স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে সর্বোচ্চ ৬০ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। সেদিন কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৬৫ ফুট মিন সি লেভেল। লেকে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল।
এদিকে কাপ্তাই লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানায় পিডিবি কর্তৃপক্ষ।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে