
চট্টগ্রামের হাটহাজারীতে জানাজার নামাজ শেষে মজলিসবিবির দীঘির পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয়।
জানাজায় রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। এরপর তাঁকে ফতেপুর মদনহাটের জামতলে দক্ষিণে ইসলামিয়া হাটস্থ মজলিসবিবির দীঘির পাড় নামের কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল ৮টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে লাশ তাঁর গ্রামের বাড়ি ফতেপুরের দুলাইপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়। শেষবারের মতো একবার তাঁকে দেখার জন্য তাঁর গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
তোফায়েল আহমেদের একমাত্র জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদ্রোগের চিকিৎসার জন্য গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে