
মব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে এই পুলিশ সদস্যকে মারধরের এ ঘটনা ঘটে। সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা-পুলিশের একটি দল ও স্থানীয়রা উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করে।
ঘটনার দিন মবে জড়িত দুজনকে পুলিশে দেয় স্থানীয়রা। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
২৮ ফেব্রুয়ারি রাত ১১টায় নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের চরপাড়া ঘাটের কাছে গাঁজা সেবনে বাধা দেওয়ার জেরে এসআই ইউসুফ আলীকে পরিকল্পিত ‘মব’ তৈরি করে মারধর করেন গ্রেপ্তা ব্যক্তিরা। তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেন।
এ ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মর্মে সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
১৭ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩০ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৬ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৪৩ মিনিট আগে