
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে রেসিংয়ে অংশ নেওয়া গাড়িগুলোর মধ্যে পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় দুজনকে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং গাড়িগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোতোয়ালী থানার আলকরণের হক ম্যানশনের আশরাফুল ইসলাম (২৮), বাকলিয়ার তুলাতলির মোহাম্মদ ইমরান (২৭)। তাঁদের মধ্যে আশরাফুল চট্টগ্রাম দেওয়ানহাটে ব্যবসা করেন এবং ইমরান পড়াশোনা করেন বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, টানেলে ঝুঁকি নিয়ে কার রেসিংয়ের ঘটনায় মামলার পর গাড়ি বিক্রি, সরিয়ে ফেলা এবং আসামিরা গা ঢাকার চেষ্টা করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং পাঁচটি গাড়ি জব্দ করা হয়।
ইতিমধ্যে সাতটি গাড়ি চিহ্নিত করা হয়েছে। বাকিগুলো শিগগিরই জব্দ করা হবে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। ওই দিন দিবাগত রাতে স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। অথচ টানেলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে টানেলের ভেতরে-বাইরে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে রেস অংশ নেওয়া গাড়িগুলো শনাক্ত করা হয়। পরে সড়ক পরিবহন আইনের কর্ণফুলী থানায় সাতটি প্রাইভেট কারের নম্বর উল্লেখ করে মামলা দায়ী করে টানেল পরিচালনা করে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। মামলার পরপরই বিআরটিএ থেকে গাড়িগুলোর মালিকানা যাচাই-বাছাই শেষে সাতটি গাড়ি মধ্যে আজ বৃহস্পতিবার পাঁচটি গাড়ি জব্দ করে পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৪৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে