
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রামের বাড়ি সাতকানিয়ায় যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছেন মো. আবুল কালাম (৬৪) নামের এক ব্যক্তি। নিখোঁজের ১২ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পুলিশ।
জানা গেছে, ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকার বাসা থেকে সাতকানিয়ার খাগরিয়ার মুন্সিবাড়ির উদ্দেশে রওনা হন আবুল কালাম। এর পর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি উচ্চ ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই ঘটনায় ২০ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আবুল কালামের মেয়ে পারভিন সুলতানা।
জিডির তদন্তকারী কর্মকর্তা (আইও) ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বরটির সিডিআর বিশ্লেষণ করে দেখা গেছে, ১৩ জানুয়ারির পর সেখানে আর কোনো তথ্য নেই। ছবি ও তথ্য দিয়ে অন্য থানাগুলোকে অবহিত করা হয়েছে এবং তাঁকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।
নিখোঁজ ব্যক্তির স্বজনেরা জানান, বর্তমানে তাঁর কোনো খোঁজ না পেয়ে পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৮৪৮-৪৬৯২৬৩ অথবা ০১৮৬৭-৪১৫৫৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে