চট্টগ্রাম নগরে বসতঘরে লাগা আগুনে পুড়ে হাছিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে চান্দগাঁও থানার নজরুল কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাছিনা বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও লামা বাজার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরাই কলোনির একটি বসতঘর থেকে আগুনে পোড়া ওই বৃদ্ধাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিদগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪৪ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে