
টানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার জানান, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেন।
এদিকে টানা বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকায় পাহাড় ধসে পড়েছে সড়কের ওপর। এতে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে পড়েছে। ঘর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত মো. মমিন মিস্ত্রি বলেন, ‘ভারী বৃষ্টিতে গতকাল শনিবার রাত ১০টার দিকে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে, আসবাবপত্র মাটির চাপায় পড়ে রয়েছে। আমরা পাশে ছেলের সঙ্গে কথা বলছিলাম। পুরো রাত রান্নাঘরে কাটিয়েছি।’
খাগড়াছড়িতে কয়েক দিনের টানা বৃষ্টিতে চেঙ্গী, মাইনী ও ফেনী নদীর পানি বেড়েছে। ফলে বন্যার আতঙ্কে রয়েছেন নদীর তীরের বাসিন্দারা।
পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে যাঁরা বসবাস করছেন, তাঁদের সরে যেতে বারবার মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা লোকজনের জন্য খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছি।’
দীঘিনালার দ্বিতীয় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমরা মাইকিং করছি, স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। সব ইউএনওকে সতর্ক করা হয়েছে এবং আমরা সব আশ্রয়কেন্দ্র খোলা রাখার জন্য বলেছি। আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে