জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপির তথ্য পাচারের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের হুইপের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-মেহেবুবুর রহমান ও আবদুল দয়ান।
আজ সোমবার তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়। তাঁরা দুজনই উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের আবদুল মান্নান চৌধুরীর ছেলে।
হুইপের একান্ত সহকারী হাবীবুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার দুজন ছাড়াও সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং চক্রের আরও দুজনকে আসামি করে মামলা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বাড়িতে যান। সেখানে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের এক যুবকের গতিবিধি রহস্যজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে দুটি ডিভাইস উদ্ধার করা হয়, যেখানে হুইপের বিভিন্ন কথাবার্তা রেকর্ড পাওয়া যায়।
মামলার অভিযোগে বলা হয়, ১ নম্বর আসামি মেহেবুবুর ৬৩ হাজার টাকার বিনিময়ে হুইপের সম্মানহানির জন্য তাঁর ছোট ভাই দয়ানকে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিয়ে হুইপের বাড়িতে পাঠান। দয়ান হুইপের কাছাকাছি অবস্থান করে তাঁর কথা রেকর্ড করেন এবং এডিট করে বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে সম্মানহানির চেষ্টা চালান।
আবদুল দয়ানের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বড় ভাই মেহেবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, হুইপের সম্মানহানি করার জন্য টাকার বিনিময়ে দুই ভাই ব্ল্যাকমেইলিং চক্রের কাছে হুইপের তথ্য সরবরাহ করত। ওই চক্রের যোগসাজশে তাঁরা দুজন দীর্ঘদিন ধরে তথ্য সরবরাহ করেছে। চক্রের মূল হোতাসহ যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনতে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে