
চট্টগ্রাম নগরীতে চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল এলাকায় জুতার কারখানাটিতে আগুন লাগে। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ছয়তলার ওই কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
কারখানাটি চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটিতে ফুটসোল প্রস্তুত হয়। ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে শ্রমিক-কর্মচারী কেউ ছিলেন না। এ জন্য হতাহতের কোনো সম্ভাবনা নেই।
ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ‘বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। তিনটি স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।’
তিনি বলেন, ‘কারখানায় ফুটসোল বানানো হয়। সেখানে প্রচুর দাহ্য পদার্থ আছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেগ পেতে হয়।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে