চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে গ্রেপ্তার আব্দুস সামাদ আজাদকে (২৯) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিমের তৃতীয় আদালতের বিচারক সরোয়ার জাহান এই আদেশ দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর আদালতে আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টারসহ গত ১৮ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং এলাকার সিজিও ভবনের সামনে থেকে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ডবলমুরিং থানার উপপরিদর্শক স্বপন কুমার মল্লিক বাদী হয়ে আব্দুস সামাদসহ পলাতক পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবক বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নগরীতে তিনি পাহাড়তলী মৌসমু আবাসিক এলাকায় থাকেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকসহ পলাতক আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্টার লাগানোর গোপন সংবাদের তথ্য পেয়ে পুলিশ আগ্রাবাদ সিজিও ভবন এলাকায় যায়। এ সময় পোস্টার লাগানোর সময় আসামিরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া ব্যাগ তল্লাশি চালিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখা সংবলিত ২৭টি পোস্টার জব্দ করে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে