চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১টি মামলার পলাতক আসামি রুবেল (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ডবলমুরিং থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর রুবেল পলাতক ছিল। পরে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এর আগে ছিনতাইয়ের স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধর (৩৭) কে বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তাঁর পলাতক সহযোগী জামাল প্রকাশ বুষ্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে