
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) পালাক্রমে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই আসামির নাম জাহাঙ্গীর (৩৫)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রেগুলেটরি এলাকার নুর নবীর ছেলে।
জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পণ করার পর তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এর আগে গত বুধবার একই মামলায় গ্রেপ্তারকৃত অপর দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৭) পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। তারা দুজন নোয়াখালীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। চাঞ্চল্যকর এ দলবদ্ধ ধর্ষণ মামলাটির তিনজন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ জুন সকাল ১১টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের স্বামীকে নিয়ে ওই নববধূ ঘুরতে যান। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও মিস্টার তাঁর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাগানে নিয়ে গিয়ে ওই নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৮ জুন ওই ভুক্তভোগী নববধূর স্বামী কামাল হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে