
রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া রাবারবাগান এলাকার চেয়ারম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার তৈয়ব আলী (৪৫), বেতবুনিয়ার তালুকদারপাড়ার নূরনাহার বেগম (৪০), চট্টগ্রামের হাটহাজারীর মাহবুবুর রহমান (৫০), রাউজানের জয়নাল আবেদীন (৬০) ও অটোরিকশার চালক চট্টগ্রামের ভাটিয়ারীর ইজাজুল (২৫)। সেই সঙ্গে আহত মিনু মারমাকে (৩৫) চট্টগ্রামে নেওয়ার পথে জেকে মেমোরিয়াল হাসপাতালে মারা যান তিনি। তাঁর বাড়ি বেতবুনিয়ার ডাবুয়া এলাকায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেতবুনিয়া সাহেরি বাজারে ছিল হাটের দিন। হাট থেকে কেনাকাটা শেষে অটোরিকশায় করে রাঙ্গুনিয়ার দিকে বাড়িতে ফিরছিলেন পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন তিনজন পুরুষ ও দুজন নারী। চেয়ারম্যানপাড়ায় পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও চার যাত্রী প্রাণ হারান। আহত এক যাত্রীকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। পিকআপটি জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে