
রাঙামাটির লংগদুতে কাচালং নদীর ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাচ্ছিল পিকনিকের বোট। এ সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একজন পানিতে ডুবে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় বিদ্যুতের তারের স্পর্শে আহত হন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় লংগদু উপজেলার মাইনীমুখ-গাথাছড়া সেতুর পাশে এ ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম ছামাদুল হক (২৫)। আহতরা হলেন মো. মামুন (১৮) ও মো. রাসেল (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাইনীমুখ-গাঁথাছড়া সেতুর পাশে কাচালং নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে একটি পিকনিকের নৌকা যাচ্ছিল। এ সময় নৌকার তিনজন যাত্রীর শরীরে বিদ্যুতের তার লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ছামাদুল হক পানিতে পড়ে ডুবে যান। নৌকায় থাকা মো. মামুন (১৮) ও মো. রাসেল (২০) গুরুতর আহত হন বিদ্যুতের তারের স্পর্শে। তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
নদীতে ডুবে যাওয়ার পর থেকে ছামাদুল হককে খুঁজতে শুরু করেন স্থানীয় জেলে, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। সারা রাত চেষ্টার পর আজ রোববার সকালে ৭টার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায়।
লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়েছি। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। রোববার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে