
টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে রোববার (২৭ জুলাই) সকাল ৯টায় দাঁড়িয়েছে ১০৪.১৩ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিক) সূত্রে জানা গেছে, এটি এ বছরের মধ্যে সর্বোচ্চ পানির উচ্চতা।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘গত ২২ জুলাই কাপ্তাই লেক প্রথমবারের মতো ১০০ ফুট এমএসএল অতিক্রম করে। এরপর প্রতিদিনই পানি বাড়ছে। ২৬ জুলাই উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট। রোববার সকালে তা ১০৪.১৩ ফুট হয়েছে।’
তিনি আরও জানান, কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তবে পানি যদি ১০৮ ফুট এমএসএল অতিক্রম করে, তাহলে ধাপে ধাপে লেকের ১৬টি জলকপাট খুলে পানি কর্ণফুলী নদীতে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সভা করে আগেই সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, রোববার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মোট ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
প্রসঙ্গত. এই কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও, পানির স্বল্পতার কারণে একসঙ্গে পাঁচটি ইউনিট সচল রাখা সব সময় সম্ভব হয় না। তবে চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় পানি বাড়তে থাকে।
২ জুন চালু হয় ৪টি ইউনিট, এরপর ৯ জুলাই রাত ৮টায় একযোগে চালু হয় সব ৫টি ইউনিট।
৯ জুলাই: উৎপাদন ২১২ মেগাওয়াট
১৪ জুলাই: ২১৮ মেগাওয়াট
২০ জুলাই: ২২০ মেগাওয়াট
২২-২৬ জুলাই: সর্বোচ্চ ২২১ মেগাওয়াট
প্রকৌশলীরা জানান, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১০ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে