
২৬ লাখ টাকার তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৪ হাজার টাকা সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে পাটকল শ্রমিকনেতা আব্দুল নবী ওরফে লেদুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এই মামলা করেন।
অভিযুক্ত আব্দুল নবী চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকার বাসিন্দা। পাটকল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
দুদকের এজাহারে বলা হয়েছে, ২০২২ সালে ২৭ জুলাই অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। ২০২৩ সালের ৩০ এপ্রিল আব্দুল নবী ওরফে লেদুকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয় দুদক। ২০২৩ সালে ৫ জুলাই তিনি সম্পদ বিবরণী দাখিল করেন।
সম্পদ বিবরণীতে অভিযুক্ত ব্যক্তি ৩৪ লাখ ৫০ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৯ লাখ ২৪ হাজার ৮৬ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। এ সময় দুদক সম্পদ বিবরণী অনুসন্ধান চালিয়ে তাঁর বিরুদ্ধে ২৬ লাখ ১৪ হাজার টাকা স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৬ লাখ ৬৪ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলের অভিযোগ আনা হয়।
দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। দুদক বলেছে, ১৯৭৬ সালে আব্দুল নবী ওরফে লেদু বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে চট্টগ্রামের আমিন জুট মিলের কার্পেট বিভাগে একজন শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা লেদু বর্তমানে একাধিক বাড়ির মালিক, পরিবহন ব্যবসা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ব্যাংক-ব্যালেন্সের মালিক হয়েছেন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১ সেকেন্ড আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে