
ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আজিম মতিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জয়নগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মতিন উপজেলার মহামায়া ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আবদুল আজিম মতিনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
সূত্র আরও জানায়, উপজেলার মুহুরীগঞ্জ বাজারে ২০১৭ সালে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
সাত বছর পর গত (২০২৪) বছরের ৯ অক্টোবর ওই ঘটনায় সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে প্রধান আসামি করে ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে