পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেয় উলফুল। এই উলফুল ঘর ঝাড়ুর কাজে ব্যবহিত হয় গ্রাম থেকে শুরু করে শহরে-বন্দরে। ঘর পরিচ্ছন্নতার কাজে এর জুড়ি মেলা ভার, তাইতো উলফুলের চাহিদা ব্যাপক। দিনে দিনে সমতলেও বাড়ছে এর চাহিদা।
রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ের প্রাকৃতিকভাবে জন্মানো এই উলফুল স্থানীয় হাট-বাজারগুলোর চাহিদা মিটিয়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এটি বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন এ অঞ্চলের নারী-পুরুষেরা।
গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে নানিয়ারচর গিলাছড়ি বাজারে দেখা মিলে এই পাহাড়ি ঝাড়ুর। হাটবাজারে অর্ধেক জুড়েই যেন বিক্রির জন্য আনা হয়েছে পাহাড়ি ফুলের এই ঝাড়ু।
পাহাড়িয়া ঝাড়ুগুলো বিক্রি করতে আনা জগৎ চাকমা বলেন, ‘আজকের হাটে প্রায় ১০ হাজার পাহাড়ি ঝাড়ু এনেছি। আমার পাহাড়ে প্রায় ২ একর জমিতে ফলেছে ঝাড়ু ফুল। ৫০০টি বিক্রি করছি ২০০-২৫০ টাকায়। যেখানে একটির দাম আসে দুই বা আড়াই টাকা।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘চাহিদা থাকায় নানিয়ারচরের বিভিন্ন স্থান থেকে উল ফুল সংগ্রহ করে পাহাড়ি-বাঙালি নিম্ন আয়ের নারী-পুরুষেরা। পাহাড়ের বন-জঙ্গল থেকে সংগ্রহ করা উল ফুলের আঁটি বানিয়ে ঝাড়ু হিসেবে প্রতিদিন স্থানীয় হাট-বাজারগুলোতে বিক্রি করেন শ্রমজীবী মানুষেরা।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
৯ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে