
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকায় বাসচাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ। নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলার বৈরাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, মোহাম্মদ সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না মেনে উল্টো পথে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় টানেলের টোল প্লাজায় চালক কবির হোসেন (৪২) ও সহকারী সাগর আহমদকে (২২) আটক করা হয়। কবিরের বাড়ি জামালপুরে এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।
সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নিহত হওয়ার খবরে রাতে উপজেলার মইজ্জারটেক চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় চালক ও যাত্রীরা। পরে পুলিশ বাসচালক ও তাঁর সহকারীকে আটক করার খবর জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদ সোহেলের শ্যালক মোহাম্মদ আরিফ জানান, তাঁর ভগ্নিপতি টানেল সড়কে মাইক্রোবাস চালাতেন। গাড়ি রেখে রাতে বাড়ি ফেরার জন্য টানেলের গোলচত্বর থেকে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন তিনি। এ সময় দুর্ঘটনাটি ঘটেছে।
আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, বাসটি যদি নিয়ম মেনে গোলচত্বর ঘুরে আসত, তাহলে সোহেল দুর্ঘটনার মুখে পড়ত না। বাসচালক ও তাঁর সহকারীর ভুলের কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত বাসচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে