
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে আহত মো. সালাহউদ্দিন সোহাগ (৩৮) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল খান সাহেবপাড়া এলাকায় সোহাগ ছুরিকাঘাতের শিকার হন। পূর্বশত্রুতার জেরে হানিফ নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত সোহাগ কক্সবাজারের চকরিয়ার মৃত মজু মিয়ার ছেলে। অভিযুক্ত হানিফ দিয়াকুল খান সাহেবপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
দিয়াকুল এলাকার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন বলেন, হানিফের সঙ্গে সোহাগের শত্রুতা রয়েছে। গতকাল রাতে সোহাগের সঙ্গে হানিফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হানিফ সোহাগকে ছুরিকাঘাত করেন। মূমূর্ষু অবস্থায় সোহাগকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি।
নাজিম উদ্দিন জানান, প্রায় ১৫ বছর আগে চকরিয়া থেকে দোহাজারীর দিয়াকুল এলাকায় চলে আসেন সোহাগ। দিয়াকুলে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন।
নিহত সোহাগের স্ত্রী মনিফা আক্তার বলেন, ‘আমার স্বামীই ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। এখন আমার তিন সন্তানের ভবিষ্যৎ কী হবে? কে তাদের দেখবে?’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন সোহাগের মৃত্যুর বিষয়টিও জেনেছি। সোহাগের স্ত্রী মনিফা আক্তার বাদী হয়ে করা হত্যা মামলার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ অভিযুক্ত হানিফকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে