
চট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ে নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মামুন নগরের আমবাগানে একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি সকাল ৮টার দিকে আমবাগানের বাসা থেকে বের হয়েছিলেন। মামুন পেশায় একজন রিকশাচালক। তবে তিনি আজ এক জায়গায় বৈদ্যুতিক কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন। সঙ্গে একটি ব্যাগও নিয়েছিলেন। কিন্তু কীভাবে নালায় তাঁর লাশ পাওয়া গেল, তা জানতে পুলিশ তদন্ত করছে।’
আফতাব উদ্দিন আরও বলেন, ‘মামুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। এ ছাড়া তাঁর কাছে একটি মোবাইল ফোন ও ১০ টাকার একটি নোটও পাওয়া যায়। তাঁর সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কি না, তা জানার চেষ্টা চলছে। আমরা এরই মধ্যে একটি রিকশা জব্দ করেছি। সেটা তাঁর কি না, খতিয়ে দেখা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে