
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন শাহাজাদী (২১), রানী আকতার (৩১), মো. ফয়সাল (৪৫), মোহাম্মদ ফারুক (৫৩), মুনতাসির ওমর মিনহাজ (১২) ও সালাউদ্দিন (৩৫)। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন যে আহত সবাই পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
আহত ব্যক্তিদের মধ্যে শিশু মুনতাসির ওমর মিনহাজ ছাড়া বাকি পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিদোয়ানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মিনিবাসে করে আনোয়ারা যাচ্ছিলেন। পতেঙ্গা প্রান্ত থেকে টোল বক্স পার হওয়ার পরই চালক গাড়ির গতি অনেক বাড়িয়ে দেন। টানেলের ভেতরে প্রবেশ করার পরই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই টানেল কর্তৃপক্ষের নিয়োজিত কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
কর্ণফুলী টানেলে দায়িত্বরত পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নিকদর্শন বড়ুয়া জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুলিশ জব্দ করেছে। বর্তমানে টানেলে যান চলাচল স্বাভাবিক আছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে