
জুলাই অভ্যুত্থানের অন্যতম তরুণ নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তাঁর বিরুদ্ধে ‘বাসায় নিয়ে’ গিয়ে ‘গুরুত্বপূর্ণ ফাইল গায়েব’ করার অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।
আজ সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান-২০২৫ উদ্বোধন করতে গিয়ে মেয়র এ কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ার লক্ষ্যে ময়লা-আবর্জনা সংগ্রহের যন্ত্রপাতি কেনার গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানোর পর এখনো কোনো ফল পাওয়া যায়নি। তিনটি প্রজেক্ট এখনো স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা যখন এসব প্রজেক্টের ফাইল দেখেন, তখন তিনি ফাইলগুলো মন্ত্রণালয়ে রাখেন না। বাসায় নিয়ে যান। এটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক চিত্র। ফাইল আছে, সবই আছে। খুব চমৎকারভাবে তাঁরা (উপদেষ্টা) বাসায় নিয়ে যান। মন্ত্রণালয় থেকে ফাইল গায়েব হয়ে যায়।
এ সময় প্রধান অতিথি টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে মেয়রকে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার পরামর্শ দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্পগুলোর অর্থায়নের ব্যাপারে চেষ্টা করবেন বলে জানান।
অনুষ্ঠানে অংশ নেন ইয়ং ওয়ান করপোরেশন এবং কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সুং, সিআইইউর ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে