
দুবাই থেকে দেশে ফেরা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২০০ কার্টন সিগারেট ও আমদানি-নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস শাখা।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ অবতরণের পর এক যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বিত অভিযানে যাত্রী মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং A02066261) ও মো. আশরাফুল ইসলামের (পাসপোর্ট নং A00519130) লাগেজ তল্লাশি করা হয়। এতে পাওয়া যায় ১৯৯ কার্টন বিদেশি সিগারেট এবং ২৫০ পিস আমদানি-নিষিদ্ধ গৌরী ক্রিম।
কাস্টমস সূত্র জানা গেছে, জব্দকৃত ১৯৯ কার্টুন মন্ড সিগারেটের বিপরীতে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা শুল্ক আদায়যোগ্য রাজস্ব হিসাব করা হয়েছে। সিগারেটগুলো ডিক্লারেশন মিসড (DM) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তবে যাত্রী দুজনকে আটক না করে কাস্টমস শাখায় মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪০ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে