
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হামলার কবল পড়া সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ জামিল জানান, তাঁরা রাউজান পৌরসভা থেকে কুতুবদিয়ায় মালেক শাহের মাজারে যাচ্ছিলেন। অটোরিকশায় তিন নারী, দুই পুরুষ ও দুই-আড়াই বছর বয়সী এক শিশু যাত্রী ছিল। ফজরের আজানের পরপর গাড়ি আতুরার ডিপো পেট্রলপাম্পের সামনে পৌঁছালে মুখোশ পরা দুর্বৃত্তরা পেট্রলবোমার মতো দুটি বোতল ছুড়ে মারে। একটি অটোরিকশার পেছনে পড়লে আগুন ধরে যায় এবং দুজন নারী যাত্রীর গায়ে আগুন লাগে। চালক দ্রুত গাড়ির আগুন বোতলের পানি দিয়ে নিভিয়ে ফেলেন।
মোহাম্মদ জামিল আরও জানান, হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল এবং তারা মোটরসাইকেলে এসে এ ঘটনা ঘটায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, ওই দুই নারী দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন।
আরও খবর পড়ুন:

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে