
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসু উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এর বড় আকর্ষণ ছিল ত্রিপুরাদের গরইয়া নৃত্য। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। সাজেকের স্টোন গার্ডেনে এই আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় সাজেক উপত্যকার চাইল্লাতলী গ্রামের অর্ধশতাধিক ত্রিপুরা তরুণ-তরুণী এই নৃত্যে অংশ নেন। এর মাধ্যমে ত্রিপুরা সমাজব্যবস্থা ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। স্থানীয়দের পাশাপাশি সাজেকে আসা পর্যটকেরাও ঐতিহাসিক এই নৃত্য উপভোগ করেন। তাঁরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী এই নৃত্য দেখে। এক বছর বন্ধ থাকার পর এবার পুনরায় এই গরইয়া নৃত্য অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রাও খুবই আনন্দিত।
এ সময় সাজেক ত্রিপুরা কমিউনিটির সভাপতি খুশিরাম ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনিল বিকাশ ত্রিপুরা কারবারি ও সাজেক ইউনিয়নের মেম্বার অনিত্য ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এ বছর মুসলমানদের ঈদ ও পাহাড়ের মানুষের বৈসাবি একসঙ্গে হওয়ায় সাজেকে পাহাড়ি-বাঙালির মিলনমেলার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশের রূপ ফুটে উঠেছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৪ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে