
বঙ্গোপসাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু নদীর মোহনায় জলদস্যুদের হামলায় ৫ জেলে আহত হয়েছেন। এ সময় দস্যুরা নৌকার মাছ লুট করে নিয়ে যায়। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় আনোয়ারার বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন আহত জেলে শওকত হোসেন (৩৫)।
শওকত হোসেন জানান, সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে জলদস্যুদের আক্রমণের শিকার হন নৌকায় থাকা ৫ জেলে। জলদস্যুরা পাথর ছুড়ে নৌকায় উঠে জেলেদের লাঠি, দা দিয়ে মারধর করে সাগরে ফেলে দেয়। এ সময় তাঁকে জলদস্যুদের বোটে তুলে মারধর করা হয়। তারা নৌকার মাছ, মোবাইল ফোনসহ সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। দস্যুদের মধ্যে বাঁশখালীর ফিরোজ নামের একজন ছিলেন।
আনোয়ারা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনার পর সাগরে নৌ পুলিশ টিমের টহল আরও জোরদার করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২৪ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
২৮ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
৩৩ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে