
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও সদস্যসচিব মো. কোরবান আলী সাহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে ওই দুই ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি বিলুপ্তের চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কাজী সেলিম উদ্দিন।
ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুরাদপুর ও কুমিরা ইউনিয়ন ছাত্রদলের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
কাজী মো. সেলিম উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর কুমিরা এবং ২৮ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন করা হয়েছিল। ইউনিয়ন কমিটি ওয়ার্ডের কমিটিগুলো গঠন করে। কিন্তু উপজেলা কমিটির অনুমোদন না নিয়ে নিজেদের মতো করে কমিটিগুলো গঠন করে।
কাজী সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না। তাই নির্দেশনা ভঙ্গ করে কমিটি গঠন করায় এ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা পেলে পুনরায় নতুন করে কমিটি গঠনের অনুমতি দেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে