
চট্টগ্রাম কাস্টমসের নিলামে আড়াই কোটি টাকার মহিষের মাংসের দাম উঠেছে মাত্র চার লাখ টাকা। এ দামেই মাংস বিক্রি করতে হচ্ছে। ৯ অক্টোবর মাইকিংসহ নানা আয়োজন করে ভারত থেকে আমদানি করা ২৮ টন মহিষের মাংস প্রকাশ্য নিলামে তোলে চট্টগ্রাম কাস্টম হাউস। দাম দেওয়া হয় ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা। কিন্তু নিলামে সর্বোচ্চ চার লাখ টাকা দর দেয় শাহ মখদুম ট্রেডার্স।
আজ বৃহস্পতিবার নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘মহিষের মাংসের চালানটির ব্যাপারে সিদ্ধান্তের জন্য কমিশনার মহোদয়ের নিকট নথি পাঠানো হয়েছে। দুই-এক দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে। আমরা আশা করছি সর্বোচ্চ দরদাতাকে ২৮ টন মহিষের মাংস দিতে পারব।’
কাস্টমসের তথ্য অনুযায়ী, নিলামে সংরক্ষিত পণ্যের ৬০ শতাংশ পর্যন্ত মূল্য পাওয়া গেলে বিক্রির বিধান রয়েছে। সেই হিসেবে পণ্য চালানটির দাম ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৬৩৯ টাকা হলে কাস্টমস কর্তৃপক্ষ নিলামে বিক্রি করতে পারবে। এতে কেজিপ্রতি দর পড়বে ৫২৫ টাকা। তবে পচনশীল পণ্যের ক্ষেত্রে কাস্টমসের নিলাম কমিটির সভায় সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের কম দামে বিক্রির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
কাস্টমস সূত্র জানায়, মাংসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত, এগুলো খাওয়ার উপযোগী রয়েছে। ডেলিভারির আগে প্রাণিসম্পদ অধিদপ্তর মাংসের গুণগত মান পরীক্ষা করবে।
সর্বোচ্চ দরদাতা শাহ মখদুম ট্রেডার্সের স্বত্বাধিকারী সরওয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম বন্দরে পণ্য চালানটি সরেজমিন পরিদর্শন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের প্যাকেট খুলে পণ্য দেখায়নি। কনটেইনারের ভেতরে দুর্গন্ধ অনুভব হয়েছে। কিছু মাংস হয়তো ভালো থাকতে পারে। এরপরও ঝুঁকি নিয়ে চার লাখ টাকা পর্যন্ত দর দিয়েছি।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে