
চট্টগ্রাম ইপিজেড মোড়ে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কয়েক শ শ্রমিক। আজ শনিবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এক্সেস শিওর নামের একটি কারখানার প্রায় ৪০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এর প্রতিবাদে ২০০-২৫০ শ্রমিক সকাল থেকে কারখানার সামনে বিক্ষোভ করে আসছেন। বেলা ২টার দিকে তাঁরা ইপিজেড মোড়ে এসে সড়কে অবস্থান নেন।
মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিক্ষোভকারীরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহানকে মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিকেল সাড়ে ৪টার দিকে এই রিপোর্ট লেখার সময় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে