
চট্টগ্রামের রাউজানে আতশবাজির আগুনে পুড়ল পাঁচটি বসতঘর। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. ইউসুফ, মো. হারুন, মো. শফি, ফটোমেম্বার ও মো. গোলাপ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুরা খেলাধুলায় ছিল। এ সময় তারা গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটায়। পরে আতশবাজি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পাঁচটি বসতঘর পুড়ে যায়। আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বেলা দেড়টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-কর্মকর্তা আব্দুল আল মামুন খান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। আগুন লাগার সঠিক কারণ এই মুহূর্তে জানাতে পারছি না। তবে পাঁচটি ঘর পুড়ে গেলেও আশপাশের বেশকিছু ঘর রক্ষা পেয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে