
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের (২৫) তথ্য ও গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করেন। তবে ঠিক কত টাকা পুরস্কার দেওয়া হবে তা পরিষ্কার না করলেও টাকার অঙ্কটা হ্যান্ডসাম বলে জানান এ কর্মকর্তা।
সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সিএমপি থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যাঁরা তাঁর অবস্থান-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাঁকে বা তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতা-তথ্যদাতা-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে মোটা অঙ্কের টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে টাকার অঙ্ক এখন বলছি না।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে