
চট্টগ্রামের বায়েজিদে গুলি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসসহ জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরের বায়েজিদ ও হাটহাজারী থানায় পৃথক দুটি হত্যা মামলা করেন নিহতের স্বজনেরা। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নিজ নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজয় কুমার সিনহা ও মোহাম্মদ মনিরুজ্জামান।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানায় আওয়ামী লীগ নেতা মো. আনিসের স্ত্রী শামিম আকতার মনি বাদী হয়ে করা মামলায় সাজ্জাদ হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। চারজনের মধ্যে অন্য আসামিরা হলেন আরমান বাচ্চু, মো. জাহাঙ্গীর ও মো. হাসান।
মামলার এজাহারে নিহত আনিসকে একজন ইট-বালু ব্যবসায়ী উল্লেখ করা হয়। তিন-চার মাস ধরে আনিসের সঙ্গে আসামি আরমান বাচ্চুর সঙ্গে ব্যবসাসংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। ২৯ আগস্ট পূর্ববিরোধের জের ধরে সব আসামি মিলে আনিসকে উপর্যুপরি গুলি করে হত্যা করে।
এদিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় পৃথক আরেকটি মামলা করেন একই ঘটনায় গুলিতে নিহত যুবলীগ কর্মী মাসুদ কায়ছারের ছোট ভাই মো. আরিফ। ওই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
২৯ আগস্ট রাতে একটি ব্যাটারিচালিত রিকশায় নগরের বায়েজিদে অনন্যা আবাসিকের অক্সিজেন কুয়াইশ সড়ক দিয়ে বাসায় যাচ্ছিলেন চট্টগ্রাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস (৩৮) ও যুবলীগ কর্মী মাসুদ কায়ছার।
এ সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাঁদের রিকশার গতিরোধ করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে নিহত হন আনিস। মাসুদ সেখান থেকে পালিয়ে যেতে পারলেও পরে নিজ এলাকা থেকে তাঁকে ধরে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলে মো. আরিফ নামে রিকশাটির চালকও। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্টেশনে চাঁদাবাজিসহ নানা জায়গায় দখলদারত্ব নিয়ে শিবির ক্যাডারদের পাঁচ-ছয়জনের একটি গ্রুপ দুজনকে গুলি করে হত্যা করে।
নিহত আনিস হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অন্যদিকে মাসুদ কায়ছার (৩২) একই উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।
দুজনেই স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে