
চট্টগ্রাম নগরীতে ১৫০টি বিদেশি পিস্তলের গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে নগরীর দামপাড়া ও ওয়াসা এলাকায় একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে নগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।
শনিবার সকালে নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন উদ্ধারকৃত গুলিগুলো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছেন। এসব গুলির গায়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে